ঢাকা
খ্রিস্টাব্দ

নাগরপুরে ৫ম শ্রেনীর ছাত্রী ধর্ষিত, ধর্ষক মিজানুর গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নাগরপুর, টাঙ্গাইল
রবিবার, ২৫ মে ২০২৫, ১১.০১ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২৫ মে ২০২৫, ১১.০১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1945231 জন

  • নিউজটি দেখেছেনঃ 1945231 জন
নাগরপুরে ৫ম শ্রেনীর ছাত্রী ধর্ষিত, ধর্ষক মিজানুর গ্রেফতার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের নাগরপুরে ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষিত হয়েছে। গত ১৩ মে উপজেলার মামুদ নগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ছাত্রী স্কুলের ওয়াশ রুমে আগে থেকে উৎপেতে ছিলে ধর্ষক মিজানুর রহমান মিজান (৪০)। ছাত্রী ওয়াশ রুমে যাবার পরে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন কওে মিজানুর । সে উপজেলার গয়হাটা ইউনিয়নের পুগুলী গ্রামের মৃত সোহরাবের ছেলে।


এ ব্যপারে ধর্ষিতার মা সবিতা হালদার (৩০) বাদী হয়ে নাগরপুর থানায় ২৪ মে অভিযোগ দায়ের করেন। ওই রাতেই নাগরপুর থানা পুলিশ আসামী মিজানুরকে মামুদ নগর থেকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নাগরপুর উপজেলা মামুদনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী।


স্কুল চলাকালীন সময়ে আজ রবিবার দুপুর আনুমানিক ১২ ঘটিকার দিকে মামুদনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উত্তর পাশে অবস্থিত পাকা বাথরুমের ভিতরে প্রবেশ করে। লুকিয়ে থাকা মিজান তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দিয়ে মেয়েটির মুখ চেপে ধরে ও সঙ্গে থাকা চাকু দিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে জোর পূর্বক ধর্ষণ করে দ্রুত পালিয়ে যায়।


উক্ত বিষয়ে ভিকটিমের মা সবিতা হালদার বাদী হয়ে নাগরপুর থানায় শনিবার তারিখে আসামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের ভিত্তিতে নাগরপুর থানার মামলা নং-১৮, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) তৎসহ ৫০৬(২) পেনাল কোড রুজু করা হয়। নাগরপুর থানা পুলিশ মামুদনগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মিজানুর রহমান মিজান কে রবিবার রাত আনুমানিক ৪ টার দিকে গ্রেফতার করে।


নাগরপুর থানার ওসি মো রফিকুল ইসলাম বলেন. ধর্ষক কে গ্রেফতার করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নাগরপুর, টাঙ্গাইল
রবিবার, ২৫ মে ২০২৫, ১১.০১ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২৫ মে ২০২৫, ১১.০১ অপরাহ্ন