ঢাকা
খ্রিস্টাব্দ

সন্ত্রাসবাদকে বাংলাদেশ যেন স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: ভারত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১৫ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5976330 জন

  • নিউজটি দেখেছেনঃ 5976330 জন
সন্ত্রাসবাদকে বাংলাদেশ যেন স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: ভারত

বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে, এটি গুরুত্বপূর্ণ। সম্প্রতি ওমানের রাজধানীতে ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) সাইড লাইন বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে এ কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন।ভারতীয় এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, ওমানে তৌহিদ হোসেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে সার্ক ইস্যুতে আলোচনা হয়েছে কিনা। কারণ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সার্ক নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ সার্ককে সচল করতে চায়।


এই প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ওমানের মাসকটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তখন বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল। দক্ষিণ এশিয়ার সবাই জানে, কোন দেশ এবং কোন কার্যকলাপ সার্ককে অচল করে রেখেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে, এটি গুরুত্বপূর্ণ।


একই সাংবাদিকের আরেকটি প্রশ্ন ছিল, আমরা দেখেছি, বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের কিছু সদস্যের ভারত নিয়ে মন্তব্য বেশ আক্রমণাত্মক। ভারতও এ নিয়ে বক্তব্য দিয়েছে। এটা কি দিল্লি ও ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা বা আলোচনা প্রক্রিয়াকে প্রভাবিত করছে?


জবাবে রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা এসব মন্তব্য লক্ষ্য করেছি, যা অবশ্যই সহযোগিতামূলক নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদেরই এর পরিণতি সম্পর্কে সচেতন থাকা উচিত এবং তাদের নিজ নিজ অবস্থানের গুরুত্ব অনুধাবন করা প্রয়োজন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১৫ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১৫ পূর্বাহ্ন