ঢাকা
খ্রিস্টাব্দ

ড. ইউনূসের আহ্বান: ভারত, নেপাল ও ভুটানকে একত্রিত করে যৌথ অর্থনীতি গড়ে তোলার প্রস্তাব

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৩৭ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৩৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4436624 জন

  • নিউজটি দেখেছেনঃ 4436624 জন
ড. ইউনূসের আহ্বান: ভারত, নেপাল ও ভুটানকে একত্রিত করে যৌথ অর্থনীতি গড়ে তোলার প্রস্তাব
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।


তিনি মনে করেন, ভৌগোলিক অবস্থানগত কারণে যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে এই চার দেশ লাভবান হবে। ইতোমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান।


রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের সম্মিলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।


অধ্যাপক ইউনূস বলেন, প্রাকৃতিক দিক থেকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এর পাশাপাশি আমাদের রয়েছে বিপুল জনগোষ্ঠী, যা দেশের জন্য বড় সম্পদ। তিনি বলেন, বাংলাদেশের তরুণরা বিশ্ব জয় করতে পারে। তাই এই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে।


অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, জুলাই আগস্ট মাসে আমাদের তরুণরা যা দেখিয়েছে, তা পৃথিবীর অন্য কোথাও দেখাতে পারিনি।


দূর্নীতি বাংলাদেশের সবচেয়ে বড় বাধা বলে তিনি উল্লেখ করেন। ড. ইউনূস সরকারি সেবাসমূহকে অনলাইনে নিয়ে আসার জন্য জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।


অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ ও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম বক্তব্য রাখেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৩৭ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ