ঢাকা
খ্রিস্টাব্দ

ভোটার হালনাগাদ:

ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশনা ইসির

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2404105 জন

  • নিউজটি দেখেছেনঃ 2404105 জন
ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশনা ইসির
ফাইল ছবি।

চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও অফিস খোলা রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।


নির্দেশনায় বলা হয়ে বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহ গত ২০ জানুয়ারি শুরু হয়েছে, যা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধন কার্যক্রম আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে।


এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা/ কর্মচারীসহ (রাজস্ব, আউটসোর্সিং, সংযুক্ত ও দৈনিক ভিত্তিতে নিয়োজিত) হিসাবরক্ষণ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সরকারি পরিবহন পুলের গাড়ি চালকদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং অফিস সময়ের পরে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।


একইসঙ্গে নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত নির্বাচন কমিশন সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরের সংশ্লিষ্ট দেহরক্ষী/ গানম্যান/ পুলিশ/ আনসারদেরকেও ওই সময়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা এনআইডি মহাপরিচালক, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সকল কর্মকর্তা/ কর্মচারীকে পাঠানো হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন