ঢাকা
খ্রিস্টাব্দ

বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ চান প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে স্টিভেন কোবোস-এর বৈঠক
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 5081215 জন
  • নিউজটি দেখেছেনঃ 5081215 জন
বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ চান প্রধান উপদেষ্টা
ছবি : সংগৃহীত

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি প্রসঙ্গে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে এবং ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য নানা উদ্যোগ নিচ্ছে।


মঙ্গলবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক্সেলরেট এনার্জির CEO স্টিভেন কোবোসের সাথে সৌজন্য সাক্ষাৎকালে ড. ইউনূস এসব কথা বলেন। তিনি বলেন, “আপনি সঠিক সময়ে এখানে এসেছেন। আমাদের সরকার বিদেশি বিনিয়োগে আকর্ষণীয় পরিবেশ তৈরির জন্য কাজ করছে।”


স্টিভেন কোবোস বলেন, তার কোম্পানি বাংলাদেশে জ্বালানি খাতে আরও বিনিয়োগের পরিকল্পনা করছে, বিশেষ করে তরলিকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ বাড়ানোর জন্য। বর্তমানে এক্সেলরেট বাংলাদেশে দুটি অফশোর ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিটে বিনিয়োগ করছে, যা দেশের দৈনিক গ্যাস সরবরাহের ৩৪ শতাংশ মেটাচ্ছে।


প্রধান উপদেষ্টা ইউনূস সম্প্রতি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি ইভেন্টে আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বৈঠকে অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও ছিলেন।


বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং জ্বালানি সচিব সাইফুল ইসলাম।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ