ঢাকা
খ্রিস্টাব্দ

ইন্টারপোলের সহায়তায় শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
নিউজটি দেখেছেনঃ 3035812 জন
  • নিউজটি দেখেছেনঃ 3035812 জন
ইন্টারপোলের সহায়তায় শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার পরিকল্পনা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রবিবার (১৩ অক্টোবর) ধানমণ্ডিতে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বিচারক নিয়োগ হলে এ সপ্তাহেই জুলাই মাসের গণহত্যায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হবে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, হত্যা, গণহত্যা সহ ৬০টির বেশি অভিযোগ জমা পড়েছে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ১৪ দলের নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে।


গত জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এসব অভিযোগ উঠে আসে। বিচার প্রক্রিয়ার জন্য নতুন প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা গঠন করা হয়েছে, এবং বিচারকদের নিয়োগের প্রক্রিয়া চলছে। স্বাধীনতার ৩৯ বছর পর ২০১০ সালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছিল।


এখন অপেক্ষায় রয়েছে বিচারকদের নিয়োগ, যা আগামী সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট :
সর্বশেষ সংবাদ