ঢাকা
খ্রিস্টাব্দ

ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১০.২১ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১০.২১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2395525 জন

  • নিউজটি দেখেছেনঃ 2395525 জন
ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের ভূঞাপুরে বিআরটিসি ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাহবুব নামে একজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো একজন।


আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কের কুঠিবয়ড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুবের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। তিনি পল্লী বিদ্যুতে কর্মরত ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাহবুব তার এক সহযোগীকে নিয়ে মোটরসাইকেলযোগে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন। ভোর ৭টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কে কুঠিবয়ড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে আহত হয় মোটরসাইকেল আরোহী। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।


এ বিষয়ে ভূঞাপুর থানার (ওসি) একেএম রেজাউল করিম বলেন, মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১০.২১ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১০.২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ