ঢাকা
খ্রিস্টাব্দ

'অনলাইন এডিটরস অ্যালায়েন্স'—এর যাত্রা শুরু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক
ঢাকা
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১.৫৫ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১.৫৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2616648 জন

  • নিউজটি দেখেছেনঃ 2616648 জন
'অনলাইন এডিটরস অ্যালায়েন্স'—এর যাত্রা শুরু
ছবি : সংগৃহীত

দেশের শীর্ষ অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের ইনচার্জ ও এডিটরদের নিয়ে গঠিত হলো 'অনলাইন এডিটরস অ্যালায়েন্স'। অনলাইন সাংবাদিকতায় সমন্বয় বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই অ্যালায়েন্স এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের রেইনি রুফ রেস্টুরেন্টে এডিটরদের এক মনোমুগ্ধকর মিলনমেলায় এই অ্যালায়েন্সের যাত্রা শুরু হয়। শীতের পিঠার স্বাদ আর রাতের জমকালো নৈশভোজের উষ্ণতায় এই অনুষ্ঠানে এক বছর মেয়াদী প্রথম কমিটি ঘোষণা করা হয়।


গঠিত কমিটিতে নেতৃত্বে রয়েছেন—


সভাপতি: নয়া দিগন্তের হাসান শরীফ

সহ-সভাপতি: বাংলানিউজের লুৎফর রহমান হিমেল ও জাগো নিউজের একেএম জিয়াউর হক

সাধারণ সম্পাদক: ভোরের কাগজের মিজানুর রহমান সোহেল

যুগ্ম সাধারণ সম্পাদক: আরটিভির কবির আহমেদ ও ডিবিসির কামরুল ইসলাম রুবেল

সাংগঠনিক সম্পাদক: কালবেলার পলাশ মাহমুদ

সহ-সাংগঠনিক সম্পাদক: ইত্তেফাকের শরাফত হোসেন

অর্থ সম্পাদক: আমাদের সময়ের মঈন বকুল

অফিস সম্পাদক: দীপ্ত টিভির মৃন্ময় মাসুদ

নির্বাহী সদস্য: কালের কণ্ঠের আনিসুর বুলবুল, ডেইলি স্টারের আজাদ বেগ ও বার্তা২৪ এর মানসুরা চামেলী


এই অ্যালায়েন্স দেশের অনলাইন সাংবাদিকতাকে আরও সংগঠিত এবং কার্যকর করার লক্ষ্যে কাজ করবে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক
ঢাকা
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১.৫৫ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১.৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ