ঢাকা
খ্রিস্টাব্দ

ফেনীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৫.০৫ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৫.০৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1924912 জন

  • নিউজটি দেখেছেনঃ 1924912 জন
ফেনীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

ফেনীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটের সময় পৌরশহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় শহীদ মিনার প্রথমে জেলা প্রশাসক এরপর ফেনী-২ আসনের সাংসদ, পুলিশ সুপার ও মুক্তিযোদ্ধাবৃন্দ ক্রমান্বয়ে শহীদের প্রতি ফুল শ্রদ্ধা জানান। এরপর শহীদ বদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা বিএনপি সহ বিভিন্ন অংগসগঠন। 

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে  মহান এ দিবসটি পালিত হয়েছে। দিবসের সূচনায় শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শতশত মানুষের ঢল দেখা গেছে।

পরে কেন্দ্রীয় শহিদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, এনজিও এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন।

এ সময় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। অল্প সময়ের মধ্যেই শহিদ মিনার বেদী ফুলে ফুলে ভরে যায় এবং পুরো এলাকাজুড়ে বিরাজ করে এক আবেগঘন পরিবেশ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৫.০৫ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৫.০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ