ঢাকা
খ্রিস্টাব্দ

ফেনীতে পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবককে পিটিয়ে জখম

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২.২১ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২.২১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1130285 জন

  • নিউজটি দেখেছেনঃ 1130285 জন
ফেনীতে পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবককে পিটিয়ে জখম
ছবিঃ ফেনীর আবদুল খালেক অ্যান্ড সন্স ফিলিং স্টেশন।


ফেনী পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় আবদুল খালেক অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. ফাহিম (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ফাহিম জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত সন্দেহে সাঈদুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯টার দিকে ফাহিম ও তার এক বন্ধু শহরের ঔ ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে যান। লাইনে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে আসা অন্য একটি মোটরসাইকেল ফাহিমের গাড়িতে ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে উভয় পক্ষকে সরিয়ে দেয়।

তবে এর ১০-১৫ মিনিট পর হাসপাতাল মোড়ের একটি মিষ্টির দোকানের সামনে দুই পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষরা ফাহিমের মাথায় হেলমেট দিয়ে উপর্যুপরি আঘাত করলে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত ফাহিমের মা কহিনুর বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার ছেলে ইন্টার্নশিপের সার্টিফিকেট আনতে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। তেল নেওয়ার জন্য আমার কাছ থেকে টাকা নিয়ে সে বের হয়েছিল। তুচ্ছ ঘটনায় যারা আমার ছেলেকে এভাবে মেরেছে, আমি তাদের বিচার চাই।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২.২১ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২.২১ অপরাহ্ন