ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছিনতাইয়ের শিকার বৃদ্ধ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ৪.৫৮ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ৪.৫৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2420503 জন

  • নিউজটি দেখেছেনঃ 2420503 জন
মিরসরাইয়ে ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছিনতাইয়ের শিকার বৃদ্ধ

চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে বের হওয়ার মুহূর্তেই ছিনতাইয়ের শিকার হয়েছেন মনসুর আহাম্মদ (৬৫) নামের এক বৃদ্ধ। নিজের কষ্টার্জিত টাকা হারিয়ে শোকে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। রোববার (১১ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে মিরসরাই পৌর সদরের ইসলামী ব্যাংক পিএলসি শাখার সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মনসুর আহাম্মদ মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লুদ্দাখালী গ্রামের সফল আলী মালের বাড়ির বাসিন্দা।



ভুক্তভোগী মনসুর আহাম্মদ জানান, তিনি ইসলামী ব্যাংক থেকে নিজের জমানো দেড় লাখ টাকা উত্তোলন করে ব্লেজারের দুই পকেটে নিয়ে ব্যাংক থেকে বের হচ্ছিলেন। ব্যাংকের মূল ফটকে পৌঁছামাত্র দুজন মাস্ক পরিহিত যুবক হঠাৎ তার এক পকেটে হাত দিয়ে এক লাখ টাকা টান দিয়ে নেয় এবং তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তিনি বলেন, “আমি কিছু বুঝে ওঠার আগেই তারা টাকা নিয়ে পালিয়ে যায়।”

মনসুর আহাম্মদের বড় ছেলে তায়েফ বলেন, “কিছুদিন আগেই আমার বিয়ে হয়েছে। বাবা দীর্ঘদিন প্রবাসে থেকে কষ্ট করে টাকা জমিয়েছেন। পারিবারিক প্রয়োজনে সেই টাকা তুলতে এসে এমন ঘটনার শিকার হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। ব্যাংক কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।”

এ বিষয়ে ইসলামী ব্যাংক পিএলসি মিরসরাই পৌর সদর শাখার কর্মকর্তাদের বক্তব্য জানতে চাইলে তারা এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, “টাকা ছিনতাইয়ের বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ৪.৫৮ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ৪.৫৮ অপরাহ্ন