ঢাকা
খ্রিস্টাব্দ

রাজধানীর ঝিগাতলা

ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩.৪৮ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪.২৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2581345 জন

  • নিউজটি দেখেছেনঃ 2581345 জন
ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগের একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমি নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জান্নাত আরা রুমি এনসিপির ধানমণ্ডি থানা শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলার জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জিগাতলার পুরান কাঁচা বাজারের পাশে অবস্থিত একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমির লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেকে পাঠিয়েছে।

তিনি আরও জানান, লাশ উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩.৪৮ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪.২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ