ঢাকা
খ্রিস্টাব্দ

জাতীয় প্রেসক্লাব

সাংবাদিক আলী মাহমুদের মরদেহ উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২.৫৪ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২.৫৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2017183 জন

  • নিউজটি দেখেছেনঃ 2017183 জন
সাংবাদিক আলী মাহমুদের মরদেহ উদ্ধার
ছবিঃ আলী মাহমুদ।

জাতীয় দৈনিক দিনকালের সিটি এডিটর এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মাহমুদের মরদেহ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। দৈনিক দিনকালের সাবেক বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলী মাহমুদ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত থেকে নিখোঁজ ছিলেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থানা পুলিশ জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ম্যাসিভ স্ট্রোকে মারা যেতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ সেখানে গিয়ে টয়লেটের দরজা খুলে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা তিনি স্ট্রোক করে মারা গেছেন। মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২.৫৪ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২.৫৪ অপরাহ্ন