ঢাকা
খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় গুলি করে শ্রমিকদল নেতাকে হত্যা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৫.২২ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৫.২২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2907762 জন

  • নিউজটি দেখেছেনঃ 2907762 জন
রাঙ্গুনিয়ায় গুলি করে শ্রমিকদল নেতাকে হত্যা
---- নিহত আব্দুল মান্নান, ছবি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলার সরফভাটা ইউনিয়নে রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ও সৌদি প্রবাসী ছিলেন। তার বাড়ি পশ্চিম সরফভাটার হলেও থাকতেন চন্দ্রঘোনার একটি ভাড়া বাসায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ক্ষেত্রবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে শিলক গ্রামের দিকে যাচ্ছিলেন মান্নান। পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মান্নানের মৃত্যু হয়। খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মো. সেলিম গণমাধ্যমকে বলেন, মোটর সাইকেলে করে ক্ষেত্র বাজারে যাবার পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা মান্নানকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মান্নানের বাড়ি রাঙ্গুনিয়ায় হলেও পরিবার নিয়ে তিনি চন্দ্রঘোনা এলাকায় থাকতেন। ওসি বলেন, তিনি কেন ক্ষেত্রবাজার এলাকায় গিয়েছিলেন, আমরা তা খতিয়ে দেখছি। তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৫.২২ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৫.২২ অপরাহ্ন