ঢাকা
খ্রিস্টাব্দ

তিতাসে পুলিশি অভিযানে মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা)
রবিবার, ২২ জুন ২০২৫, ৬.২৫ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২২ জুন ২০২৫, ৬.২৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3929271 জন

  • নিউজটি দেখেছেনঃ 3929271 জন
তিতাসে পুলিশি অভিযানে মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার
- ছবি সংবাদদাতা প্রেরিত।


 কুমিল্লার তিতাসে থানা পুলিশের একটি বিশেষ অভিযানে মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ সবুজ মিয়াকে(৩২) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১জুন) রাত সাড়ে ৭টায় উপজেলার শিবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামী সবুজ মিয়া উপজেলার মজিদপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত ছাদেক হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছিল, যার মামলা নম্বর ১১/৫/২০২৫ইং ওই মামলায় অভিযুক্ত সবুজ মিয়া পুলিশের অভিযানে প্রেপ্তার হন।


তিতাস থানার ওসি মো. শহিদ উল্যাহ বলেন, গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এদিকে তিতাস থানা পুলিশের এমন সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা)
রবিবার, ২২ জুন ২০২৫, ৬.২৫ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২২ জুন ২০২৫, ৬.২৫ অপরাহ্ন