ঢাকা
খ্রিস্টাব্দ

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই

বোয়ালখালীতে ক্রীড়া সামগ্রী বিতরণকালে ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ৩.০৪ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ৩.০৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2680552 জন

  • নিউজটি দেখেছেনঃ 2680552 জন
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

বোয়ালখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে উপজেলা পরিষদের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় উপজেলা হলরুম স্বাধীনতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশীদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যথাক্রমে প্রবীর কুমার চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শিবলু দাশ, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত হোসেন প্রমুখ।

এ সময় ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি বোয়ালখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে কৃতিত্বের সাক্ষর রাখছে। তাই শিক্ষিত ও সুনাগরিক গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে খেলাধুলার সুযোগ করে দিতে হবে। সেসাথে শিক্ষার্থীদের জীবন রক্ষার্থে সাঁতার শেখার প্রতি জোর দেয়ার আহ্বানন জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষক হেলাল উদ্দীন টিপু, বিশ্বজিৎ বড়ুয়া, নজির আহমদ, মোহাম্মদ ইলিয়াস, তৌহিদুল হাছান, হারুন অর রশীদ, মো. ফারুক ইসলাম, এস এম গোলাম মোস্তফা, নুরুল আকতারসহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকেরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্রীড়াঙ্গণ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ৩.০৪ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ৩.০৪ পূর্বাহ্ন