ঢাকা
খ্রিস্টাব্দ

সংবিধানের জন্য মানুষ নয়, মানুষের জন্য সংবিধান : চরমোনাই পীর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
নিউজটি দেখেছেনঃ 5101507 জন
  • নিউজটি দেখেছেনঃ 5101507 জন
সংবিধানের জন্য মানুষ নয়, মানুষের জন্য সংবিধান  : চরমোনাই পীর
ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ‘সংবিধান মানুষের জন্যে। সংবিধানের জন্য মানুষ নয়। যে সংবিধান মানুষের জন্য কল্যাণকর নয়, এমন সংবিধান হতে পারে না। বিগত ফ্যাসিবাদী সরকার নিজেদের স্বার্থে সংবিধানকে বার বার সংশোধন করেছে। এখন সংবিধান সংশোধন করলে অসুবিধা কোথায়? কাজেই সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই।’


পীর সাহেব চরমোনাই বলেন, ‘বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার দেশকে সবদিক থেকে ধ্বংস করে দিয়েছে। অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করেছে। দেশের টাকা বিদেশে পাচার করার ইতিহাস সৃষ্টি করেছে।’ তিনি পাচারকৃত টাকা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমার করার  দাবি জানান। সেইসাথে পাচারকারীদের গ্রেপ্তার এবং সন্ত্রাস, দুর্নীতি ও পেশীশক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে এ প্রসঙ্গে আইন পাশ করার আহ্বান জানান। ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘ফজলুল করীম রহ. রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্তনে কাজ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি ইবাদতের রাজনীতির দর্শন প্রতিষ্ঠা করে গেছেন। তাঁর চিন্তা চেতনা জগৎবাসীর জন্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। জাতি তাকে আজীবন স্মরণ রাখবে।’ তিনি জাতীয় সরকার প্রতিষ্ঠায় পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের মাধ্যমেই কেবল জাতীয় সরকার প্রতিষ্ঠা সম্ভব।


এছাড়া ফলপ্রসূ জাতীয় সরকার সম্ভব নয়। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ দুর্নীতি করার সাহস না পায়। গণহত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তির বিধান পাশ করতে হবে।’ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার শায়েখ (রহ.) এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা ও ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ জোবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রশীদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীয়াহ উপদেষ্টা মুফতি ওমর ফারুক সন্দীপী, মুফতি বদরুল আলম সিলেটী। প্রধান বক্তার বক্তব্য দেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট :