ঢাকা
খ্রিস্টাব্দ

সচিবালয়ে অগ্নিকাণ্ড অস্বাভাবিক : মির্জা ফখরুল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ৭.৫০ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ৭.৫০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4573571 জন

  • নিউজটি দেখেছেনঃ 4573571 জন
সচিবালয়ে অগ্নিকাণ্ড অস্বাভাবিক : মির্জা ফখরুল
ছবি : সংগৃহীত

গতকাল মধ্যরাতে সচিবালয়ের মতো নিশ্ছিদ্র নিরাপত্তাজনক স্থানে আগুন লাগা এবং একজনের মৃত্যু ও ২-৩ জন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, হতাহতদের জন্য শোক ও সহানুভূতি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন, একজনের মৃত্যু এবং ২-৩ জন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরনের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়।’



দোষীদের শাস্তি নিশ্চিতের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি করছি। নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ৭.৫০ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ৭.৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ