ঢাকা
খ্রিস্টাব্দ

তোফাজ্জলের মৃত্যু নিয়ে যে প্রশ্ন রাখলেন মেহজাবীন চৌধুরী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5128173 জন

  • নিউজটি দেখেছেনঃ 5128173 জন
তোফাজ্জলের মৃত্যু নিয়ে যে প্রশ্ন রাখলেন মেহজাবীন চৌধুরী
ছবি : সংগৃহীত

গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন তোফাজ্জল । তিনি ভারসাম্যহীন বলেই জানা গেছে। তার মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মত অভিনেত্রী মেহজাবীনও প্রতিবাদ করেছেন।  


ফেসবুকে পোস্ট দিয়ে মেহজাবীন চৌধুরী প্রশ্ন করেছেন গণপিটুনিকে কেন নরমালাইজ করা হচ্ছে। তিনি পোস্টে উল্লেখ করেছেন যে ‘গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?’

অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা তার সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘আবরার ফাহাদ সে তার শেষ সময়ে একটু পানি চেয়েছিল এবং তোফাজ্জল ভাইকে ভাত খাওয়ানো হয়। দুই ঘটনা একই রকম মনে হয় আমার। এর বিচার আজকের ভেতর করা দরকার, কে মেধাবী, কে ঢাবি ছাত্র, এসব এখন আর দেখার সময় না।  বিচার করতে হবে, মানে করতে হবে।’


শাহরিফ সরকার নামের এক ভক্ত বলেন, ‘যাই হোক দোষটা অন্য দলের ওপরে চাপায় দিতে পারলেই কেন জানি সবাই ভাবে বেঁচে যাবে। অন্যায় শুধু অন্যায়, এখানে দল টানার কী আছে?’ আরেকজনের ভাষ্য, ‘বর্তমানে যে অবস্থা এই সমাজের অপরাধীর কঠোর শাস্তির ব্যবস্থা না হলে তা অনেক ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে।’


উল্লেখ, এ ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করে এজাহার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।



পরে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার আমান উল্লাহ এ মামলার আবেদন করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ