ঢাকা
খ্রিস্টাব্দ

খেলাকে কেন্দ্র করে কলেজছাত্রের হাত-পায়ের রগ কাটল কিশোর গ্যাং

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4008518 জন

  • নিউজটি দেখেছেনঃ 4008518 জন
খেলাকে কেন্দ্র করে কলেজছাত্রের হাত-পায়ের রগ কাটল কিশোর গ্যাং
ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের বাহিনী প্রধান তারেক, মনির ও নাজিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাকিব (২২) নামে এক কলেজছাত্রকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। 


শনিবার দুপুরের দিকে উপজেলার আমানুল্লাপুর ইউনিয়নের কাচিহাঁটা এলাকায় কিশোর গ্যাং বাহিনীর ১০-১২ জন এ হামলা চালায়।


এ সময় সাকিবের চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হলে তারা সাকিবকে কুপিয়ে পালিয়ে যায়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি দেখলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। 


আহত সাকিব আমানুল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটার প্রবাসী শহিদুলের ছেলে। সে স্থানীয় সুলতানপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসা শাখার ছাত্র। 


বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম জানান, আমরা এ হামলার বিষয়ে শুনেছি। তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে খেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ