ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে ৩ মাসের শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি অপহরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ৩.৪৯ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ৩.৪৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2427613 জন

  • নিউজটি দেখেছেনঃ 2427613 জন
শিবচরে ৩ মাসের শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি অপহরণ
- নিহত শিশু মারিয়াম, ছবি।


মাদারীপুরের শিবচর উপ-শহর থেকে ৩ মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২সেপ্টেম্বর) সন্ধ্যার পর শিবচর উপশহর থেকে মারিয়াম নামের ৩ মাসের এক কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু মারিয়াম  মাওলানা রফিকুল ইসলামের মেয়ে।


পরিবার ও এলাকাবাসী সূত্রে জানান, সকালে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হয় মা কানুন আক্তার । পরে সড়কে সামনে দাঁড়ালে তাকে অচেতন করে একদল দুর্বৃত্ত শিশুকে চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। দুপুরে জ্ঞান ফিরলে স্বামী মাওলানা রফিকুল ইসলাম শিশু মারিয়ামের কথা জিজ্ঞাসা করে। এরপর স্বজনদের বিষয়টি জানালে খোঁজাখুঁজি শুরু হয়। খবর দেয়া হয় থানা পুলিশকে। শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশের একাধিক টিম।


প্রতিবেশিরা জানায়, মেয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে একা ফিরে আসাটা দুঃখজনক। অজ্ঞানপার্টির সদস্যরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। প্রশাসনের উচিৎ এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করা।


মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে কেউ অপহরণ করে নিয়ে গেছে। আমার আদরের মেয়ের। এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার চাই।’


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ৩.৪৯ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ৩.৪৯ পূর্বাহ্ন