ঢাকা
খ্রিস্টাব্দ

বান্দরবান

সন্ত্রাসীদের গুলিতে সেনা কর্মকর্তা নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জেলা সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বান্দরবান
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৬.১৩ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৬.১৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 245518 জন

  • নিউজটি দেখেছেনঃ 245518 জন
সন্ত্রাসীদের গুলিতে সেনা কর্মকর্তা নিহত
ছবিঃ নিহত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান ।

বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান নিহত হয়েছেন। গতকাল রোববার রাত বেলা ১০ ঘটিকার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানায় টহল অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী।'

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, রোববার (১ ফেব্রুয়ারি) বান্দরবান রিজিয়নের অধীনস্থ রুমা জোনে সন্ত্রাসী অবস্থানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টহল দল অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০টায় সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণের মুখে পড়লেও পাল্টা আক্রমণ চালিয়ে ঘটনাস্থলেই ৩ জন সশস্ত্র সন্ত্রাসীর মৃত্যু হয়।'

এতে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। তবে গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান মারা যান।'

পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, ২৭৫ রাউন্ড তাজা গুলি,৩টি ম্যাগাজিন,৩টি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড দেশীয় বন্দুকের গুলি, ৪ জোড়া সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদাবাজির নগদ অর্থ উদ্ধার করা হয়।'

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান রুমা জোনের একজন দায়িত্বশীল সিনিয়র জেসিও (জুনিয়র কমিশন্ড অফিসার) ছিলেন। তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সেনাবাহিনী পদক (এসবিপি) পেয়েছিলেন।'

তবে অভিযান ও হতাহতের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি জেলার রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া। তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত আমাদের জানানো হয়নি।'


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জেলা সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বান্দরবান
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৬.১৩ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৬.১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ