ঢাকা
খ্রিস্টাব্দ

পিস্তল ঠেকিয়ে চট্টগ্রামে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ১.৩৩ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ১.৩৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1175461 জন

  • নিউজটি দেখেছেনঃ 1175461 জন
পিস্তল ঠেকিয়ে চট্টগ্রামে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ
-- প্রতীকি ছবি।


চট্টগ্রামের পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকা থেকে ৩৫টি সোনার বার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সর্বশেষ সোমবার (৫ জানুয়ারি) অজ্ঞাত চারজনকে আসামি করে পাঁচলাইশ থানায় সবুজ দেবনাথ নামে একজন মামলা করেছেন।


এর আগে গত রোববার রাতে অস্ত্রের মুখে জিম্মি করে সোনাগুলো ছিনতাই করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ছিনতাই হওয়া স্বর্ণের ওজন ৩৫০ ভরি যার আনুমানিক মূল্য ৭ কোটি টাকা।


মামলার বাদী সবুজ দেবনাথ জানান, তিনি কোতয়ালী থানার হাজারীগলির মিয়া শপিং মার্কেটের জয়রাম ট্রেডার্স স্বর্ণের কারিগর হিসাবে কর্মরত ছিলেন। একই প্রতিষ্ঠানে কর্মরত বিভাস রায় এবং পিন্টু ধর নামে আরও দুইজনসহ মোট তিনজন তাদের পরিহিত জুতার (কেডস) মধ্যে ৩৫ টি স্বর্ণের বার লুকিয়ে রোববার ভোর সাড়ে ৫টার দিকে সিএনজি নিয়ে কোতয়ালী থানার সাব-এরিয়ার সামনে থেকে সীতাকুন্ডের ভাটিয়ারীর দিকে যাচ্ছিলেন। পরে সিএনজি আতুরার ডিপো এলাকায় এলে সেখানে দুইটি মোটরসাইকেল করে চারজন এসে তাদের গতিরোধ করেন। এরপর  পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ও ৩৫০ ভরির ওজনের সাত কোটি টাকার স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।


পাঁচলাইশ থানার ওসি মো. আবদুল করিম গণমাধ্যমকে বলেন, স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ১.৩৩ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ১.৩৩ পূর্বাহ্ন