ঢাকা
খ্রিস্টাব্দ

ফেনীতে জজকোর্টের সুপারেন্ডেন্টরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৫.০৬ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৫.০৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1303472 জন

  • নিউজটি দেখেছেনঃ 1303472 জন
ফেনীতে জজকোর্টের সুপারেন্ডেন্টরের ঝুলন্ত মরদেহ উদ্ধার


ফেনীর ফতেহপুর রেললাইনের পাশে ঝোপের মাঝে জজকোর্টের সুপারেন্ডেন্ট এনামুল হকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত এনামুল হক সদর উপজেলার পাঁচ গাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে শহরের বারাহিপুর এলাকার ভাড়া বাসায় থাকতেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১টার দিকে একজন বাকপ্রতিবন্ধি রেললাইনের পাশে গাছের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ফতেহপুর ওভাব্রীজের নীচে থাকা স্থানীয় লোকজনকে জানায়। স্থানীযরা পুলিশ ও স্বজনদের খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে।


ফেনী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম জানান, পুলিশ ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ করছে। লাশ ময়না তদন্ত শেষে মৃত্যুর কারন জানা যাবে। স্বজনদের কাছ থেকে অভিযোগ পাওয়া মাত্র আইনি পদক্ষেপ নেয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৫.০৬ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৫.০৬ পূর্বাহ্ন