ঢাকা
খ্রিস্টাব্দ

শত কণ্ঠে গীতার ধ্বনি, মিরসরাইয়ে মহা আয়োজন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১.৫৯ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১.৫৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 121337 জন

  • নিউজটি দেখেছেনঃ 121337 জন
শত কণ্ঠে গীতার ধ্বনি, মিরসরাইয়ে মহা আয়োজন
গ্রাফিকঃ দৈনিক লাল সবুজ বাংলাদেশ।


চট্টগ্রামের মিরসরাইয়ে শত কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার হাইতকান্দি ইউনিয়নের উত্তর বালিয়াদী সার্বজনীন শ্রীশ্রী শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে এ গীতা পাঠ অনুষ্ঠিত হবে।


বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মিরসরাই উপজেলার হাইতাকান্দি, ওয়াহেদপুর ও সাহেরখালী ইউনিয়ন শাখার উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে। উক্ত- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।


শত কণ্ঠে গীতা পাঠ উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক নিতাই দাস জানান, দিনব্যাপী এ অনুষ্ঠানে নানা আয়োজন রয়েছে। শুরুতে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন, জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন, উদ্বোধনী সংগীত ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে।


এরপর শত কণ্ঠে গীতা পাঠ, অতিথি সংবর্ধনা এবং ধর্মীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১.৫৯ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১.৫৯ পূর্বাহ্ন