ঢাকা
খ্রিস্টাব্দ

লংগদুতে সুস্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামাটি) উপজেলা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২.০৯ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২.০৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1490762 জন

  • নিউজটি দেখেছেনঃ 1490762 জন
লংগদুতে সুস্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন লংগদু উপজেলার উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় সুস্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সৌরভ সেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমানের পরিচালনায়  উক্ত প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হহোসাইন ও প্রধান  প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ( বারটান), আঞ্চলিক কার্যালয়, সুবর্ণচর, নোয়াখালী এর কর্মকর্তা ড. নুর আলম সিদ্দিকী। অংশগ্রহনকারী ছিলেন  এসএএও, শিক্ষক, মৎস্য, প্রাণীসম্পদ, স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

ফলিত পুষ্টি একটি প্রায়োগিক বিজ্ঞান, যা পুষ্টির তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনে ব্যবহার করে মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়নের উপর গুরুত্বারোপ করতে ও অন্যান্যদের উৎসাহিত করে। তাই প্রায়োগিক 

পুষ্টি বিষয়ক জ্ঞানের মাধ্যমে, জীবনে সঠিক খাদ্য নির্বাচন করে সুস্থ ও নিরাপদ জীবন গড়তে অন্যান্যদের উৎসাহিত করতে ভুমিকা রাখার জন্য প্রশিক্ষন প্রদান করা হয়।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ( বারটান), আঞ্চলিক কার্যালয়, সুবর্ণচর, নোয়াখালী, কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে ও কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অংগ) এর বাস্তবায়নে এবং 

উপজেলা কৃষি অফিস, লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা সহযোগিতায় উক্ত প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন কর্মসুচিটি ২ ডিসেম্বর শুরু হয়ে ৪ ডিসেম্বরবৃহস্পতিবার শেষ হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামাটি) উপজেলা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২.০৯ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২.০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ