ঢাকা
খ্রিস্টাব্দ

নাগরপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. তোফাজ্জল হোসেন তুহিন | সংবাদদাতা
নাগরপুর (টাঙ্গাইল) উপজেলা
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১.১৭ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১.১৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 359253 জন

  • নিউজটি দেখেছেনঃ 359253 জন
নাগরপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের নাগরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে উপজেলা সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। আন্দোলনকারীরা জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদ সৃষ্টির পর থেকে তাতে পদোন্নতির কোন সুযোগ রাখা হয়নি।

বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি মন্ত্রণালয়। দাবি আদায়ে আগামীকাল দেশের সকল স্বাস্থ্য কেন্দ্রে কমপ্লিট শাট-ডাউন কর্মসূচি দেয়া হয়। এদিকে- মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন রোগীরা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. তোফাজ্জল হোসেন তুহিন | সংবাদদাতা
নাগরপুর (টাঙ্গাইল) উপজেলা
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১.১৭ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১.১৭ পূর্বাহ্ন