ঢাকা
খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ১৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আবদুস সালাম রুবেল | সংবাদদাতা
ঠাকুরগাঁও
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ৩.০০ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ৩.০০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1469322 জন

  • নিউজটি দেখেছেনঃ 1469322 জন
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ১৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার পুলিশ পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে ভূল্লী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি সাসলাপিয়ালা এলাকার জনৈক আব্বাস আলীর চাতালের টিনের ঘরে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়। 

গ্রেফতাররা হলেন— ১) মোঃ মোস্তফা হাবিব ডন (২৮), পিতা- মোঃ মোরশেদ আলী, সাং- কচুবাড়ি সাসলাপিয়ালা, ২) মোঃ সোহেল রানা (২৯), পিতা- মৃত আবুল সাঈদ, সাং- কচুবাড়ি সরকারপাড়া, ৩) মোঃ বাদশা ইসলাম সিংহ (২৬), পিতা- মোঃ বাবুল মিয়া, সাং- সাসলাপিয়ালা পশ্চিম পাড়া, সকলের থানা ভূল্লী, জেলা ঠাকুরগাঁও।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৫ (পনের) পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ তাদের থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আবদুস সালাম রুবেল | সংবাদদাতা
ঠাকুরগাঁও
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ৩.০০ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ৩.০০ পূর্বাহ্ন