ঢাকা
খ্রিস্টাব্দ

তিতাসে যৌথবাহিনীর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক অস্ত্রসহ গ্রেপ্তার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা) উপজেলা
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২.২৫ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২.২৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1735050 জন

  • নিউজটি দেখেছেনঃ 1735050 জন
তিতাসে যৌথবাহিনীর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক অস্ত্রসহ গ্রেপ্তার
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

কুমিল্লা তিতাস উপজেলার জাতীয় পার্টির মনোনীত মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ফারুক মিয়াকে (৫৩) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত রবিবার ভোর রাতে উপজেলার শাহপুর এলাকার সাদেক বেপারীর বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় সদেকের বাড়ির আশেপাশের এলাকায় তল্লাশি করে ১টি পাইপগান, ৭টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সোয়ানুর এর নেতৃত্বে তিতাস থানা পুলিশ সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী ফারুক মিয়া উপজেলার শাহপুর গ্রামের মৃত আনু মিয়া চেয়ারম্যানের ছেলে। পরে একই রাতে শাহপুর উত্তরপাড়া জজ মিয়ার বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪ রাউন্ড সীসা কার্তুজও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খালেদ সাইফুল্লাহ্ বলেন, উপজেলার শাহপুর গ্রামে পৃথক স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফারুক মিয়াকে অস্ত্র আইনসহ মোট ২টি মামলায় সোমবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা) উপজেলা
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২.২৫ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২.২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ