ঢাকা
খ্রিস্টাব্দ

লংগদুতে ইমাম সম্মেলন ও ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ, | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামাটি) উপজেলা
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭.৩১ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭.৩১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1998491 জন

  • নিউজটি দেখেছেনঃ 1998491 জন
লংগদুতে ইমাম সম্মেলন ও ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

বাংলাদেশে জাতীয় ইমাম সমিতি মাইনীমুখ ইউনিয়নের উদ্যোগে ইমাম সম্মেলন ও ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি মাওলানা আব্দুল জলিল, সেক্রেটারি মাওলানা আজিজুল হক ও কোষাধ্যক্ষ মাওলানা জুলজাস উদ্দীন নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ১১ টায় স্থানীয় মাইনীমুখ ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত ইমাম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনটি মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে ও হাফেজ রাব্বিনুর জাহাঙ্গীরের সঞ্চালনায়  অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির লংগদু উপজেলা সভাপতি মাওলানা আমিনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা  সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি  জাতীয় ইমাম সমিতির উপজেলা সেক্রেটারি হাফেজ আব্দুল মতিন, বাংলাদেশ  জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা সভাপতি মাওলানা সোহেল আহমেদ।

উক্ত কাউন্সিলে মাইনীমুখ ইউনিয়নের ইমাম সমিতির সদস্যদের সকলের ভোটে সভাপতি পদে মাওলানা আব্দুল জলিল, সেক্রেটারি পদে মাওলানা আজিজুল হক, কোষাধ্যক্ষ পদে মাওলানা জুলহাস উদ্দীন নির্বাচিত হন। এছাড়াও মাওলানা আব্দুল লতিফ সহ-সভাপতি,মাওলানা ফরিদুল ইসলাম ফাহিম সহ-সেক্রেটারি, মাওলানা ওমর ফারুক ও মাওলানা তরিকুল ইসলাম সদস্য মনোনীত হন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ, | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামাটি) উপজেলা
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭.৩১ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭.৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ