ঢাকা
খ্রিস্টাব্দ

তারেক জিয়ার ৩১ দফা জাতির মুক্তির সনদ

বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদের সভায় বক্তৃারা-
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৮.২৮ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৮.৩০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2228837 জন

  • নিউজটি দেখেছেনঃ 2228837 জন
তারেক জিয়ার ৩১ দফা জাতির মুক্তির সনদ


তারেক রহমানের ৩১ দফা জাতির আগামী দিনের মুক্তিমুক্তির সনদ ও দেশে সুশাসনের মাইলফলক।দফাগুলোয় বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কথা উল্লেখ রয়েছে। রাষ্ট্র কাঠামো গঠনে এই ৩১ দফা বাস্তবায়ন হলে এর সুফল ভোগ করবে দেশের জনগণ।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদ আয়োজিত ফ্রী চিকিৎসা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার উপর কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠানে এসব কথাগুলো বলেন বক্তারা।


শনিবার (১৩ সেপ্টেম্বর)  উপজেলা সদরস্থ গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের আহবায়ক মনজুর আলম মাস্টারের সভাপতিত্ব ও সদস্য সচিব এম এ মন্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইছহাক চৌধুরী, প্রধান বক্তা ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসেম, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হাজী আবু আকতার, বক্তব্য রাখেন আলহাজ্ব আনোয়ার হোসেন চৌধুরী,এডভোকেট শামসুদ্দিন চৌধুরী, হাসান চৌধুরী  মাহমুদুল হক মেম্বার, চেয়ারম্যান মোঃ হাসান চৌধুরী,জামাল উদ্দিন, পল্টু বড়ুয়া,  ইউচুপ নবী, আবু তাহের মাস্টার,মমতাজ, হাবীব আরজু, মোঃ ইউনুছ, জামাল উদ্দিন,আবদুর রশীদ চৌধুরী,নজরুল ইসলাম,জফুর মুন্সী,ছাত্রদল নেতা  শাহাদৎ হোসেন জিকু,শাহাৎদ হোসেন শওকত, মিজানুর রহমান অভি প্রমুখ পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রায় দের শতাধিক প্রতিযোগীকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৮.২৮ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৮.৩০ পূর্বাহ্ন