ঢাকা
খ্রিস্টাব্দ

পিরোজপুরে ধানের শীষের পক্ষে ডা. জোবায়দা রহমান পরিষদের গণসংযোগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | সংবাদদাতা
পিরোজপুর জেলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১.৫৪ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১.৫৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 747314 জন

  • নিউজটি দেখেছেনঃ 747314 জন
পিরোজপুরে ধানের শীষের পক্ষে ডা. জোবায়দা রহমান পরিষদের গণসংযোগ


পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে গণসংযোগ করেছে ও মিছিল করেছে ডা. জোবায়দা রহমান পরিষদ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।


মিছিলটি সরকারি সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর বিজয় কামনা করেন।


মিছিলে উপস্থিত ছিলেন ডা. জোবায়দা রহমান পরিষদের আহ্বায়ক ও পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক স্বাম্মী আক্তার রোশনি, পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি রাফি সিকদার মুন্না, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মূসা খান সবুজ ও মাসুদ আহম্মেদ রানা।


এছাড়া আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য তরিকুল ইসলাম, ইউনুস হোসেন, জসিম উদ্দিন, নাঈম, ফোরকান হাওলাদার, রাকিবুল হাসান মোরসালিন, মামুন, মিজান হোসেন, আসাদুল ইসলাম, শফিকুল ইসলাম ও অলি সিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


পথসভায় বক্তারা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। পিরোজপুর-১ আসনের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | সংবাদদাতা
পিরোজপুর জেলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১.৫৪ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১.৫৪ পূর্বাহ্ন