ঢাকা
খ্রিস্টাব্দ

রংপুরে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | সংবাদদাতা
রংপুর
শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ৪.০১ অপরাহ্ন

আপডেট : শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ৪.০১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2370189 জন

  • নিউজটি দেখেছেনঃ 2370189 জন
রংপুরে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ
- ছবি সংবাদদাতা প্রেরিত।


“মানবতায় আমরা, মানব কল্যাণে আমরা” – এই মহৎ স্লোগানকে ধারণ করে রংপুরে অনুষ্ঠিত হলো এক অনন্য মানবিক কার্যক্রম। সমাজের হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে হতদরিদ্র কল্যাণ ট্রাস্ট সমর্থক গোষ্ঠী, রংপুর গত শুক্রবার (২৯ আগস্ট) রাত্রিকালীন সময়ে রংপুর রেলস্টেশন এলাকায় প্রায় ৩০০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করে।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু খাদ্য সহায়তাই নয়, বরং নিয়মিতভাবে এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং এর শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে তারা। প্রতি শুক্রবার এই ধরনের কর্মসূচির মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে খাবার বিতরণ, আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হচ্ছে।


খাবার বিতরণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” দোয়া মাহফিলে দেশের কল্যাণ ও মানবতার সেবায় আরও বেশি মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।


আয়োজকরা জানান, তাদের এ কার্যক্রম কেবল রংপুরেই সীমাবদ্ধ থাকবে না, বরং ধীরে ধীরে বিভিন্ন জেলায় বিস্তৃত করা হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হতদরিদ্র মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | সংবাদদাতা
রংপুর
শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ৪.০১ অপরাহ্ন
আপডেট : শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ৪.০১ অপরাহ্ন