ঢাকা
খ্রিস্টাব্দ

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু গ্রেপ্তার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি ।।
নিউজটি দেখেছেনঃ 3671316 জন
  • নিউজটি দেখেছেনঃ 3671316 জন
আ.লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু গ্রেপ্তার


ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে।  বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করেছেন।  


তিনি জানান, আমির হোসেন আমুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।


গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান। তাদের অনেকের দেশ ছাড়ার খবরও পাওয়া যায়। সরকার পতনের পর থেকেই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্যদের অনেকে গ্রেপ্তার হয়েছেন। সর্বশেষ আমির হোসেন আমু গ্রেপ্তার হলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি ।।

আপডেট :