ঢাকা
খ্রিস্টাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ১০ ডিসেম্বর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 333692 জন

  • নিউজটি দেখেছেনঃ 333692 জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল  ১০ ডিসেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের ভাষণ আগামী ১০ ডিসেম্বর রেকর্ড করা হবে। এ বিষয়ে বিটিভি ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে ইসি।


সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। 


তিনি বলেন, বিটিভি ও বেতারকে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। ১০ ডিসেম্বর নির্বাচন ভবনেই সিইসির ভাষণ রেকর্ড করা হবে। ওই দিন অথবা পরদিন ১১ ডিসেম্বর ভাষণটি প্রচার করা হতে পারে। ধারণা করা হচ্ছে, সিইসির এই ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা করা হবে। 


ইসির বরাতে জানা যায়, তফসিল ঘোষণার সব আনুষঙ্গিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রচলিত রেওয়াজ অনুযায়ী, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি এবং অন্য কমিশনাররা। 


এদিকে নির্বাচন সামনে রেখে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে সকালে আলোচনা হয় কমিশনের। এসময় নির্বাচনে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন প্রতিনিধিরা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন