ঢাকা
খ্রিস্টাব্দ

"বিএনপি রাষ্ট্রপতির অপসারণে আগ্রহী নয়: সালাহউদ্দিন"

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 3900483 জন
  • নিউজটি দেখেছেনঃ 3900483 জন
"বিএনপি রাষ্ট্রপতির অপসারণে আগ্রহী নয়: সালাহউদ্দিন"
ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাংবিধানিক সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এতে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে।

তাই এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


সালাহউদ্দিন বলেন, রাষ্ট্রপতি পদে শূন্যতা রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংকট সৃষ্টি করবে, যা দেশে গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করবে। সুতরাং ফ্যাসিবাদের দোসররা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ