ঢাকা
খ্রিস্টাব্দ

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3898510 জন

  • নিউজটি দেখেছেনঃ 3898510 জন
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

গোয়েন্দা পুলিশের একটি দল সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) রেজাউল করিম মল্লিক বৃহস্পতিবার (০৩ অক্টোবর) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য ছিলেন এবং ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।


গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন