ঢাকা
খ্রিস্টাব্দ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২ মার্চ : ইসি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২.২৮ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২.২৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2736891 জন

  • নিউজটি দেখেছেনঃ 2736891 জন
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২ মার্চ : ইসি
ছবি : সংগৃহীত

আগামী বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে কমিশন। সোমবার (২ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১৪ তম ইসির প্রথম সভা শেষে নির্বাচন কমিশনার বি. জে. (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ এ সিদ্ধান্তের কথা জানান। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আগামী বছরের ২ মার্চের পর থেকে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। হালনাগাদকৃত এসব ভোটার ২০২৬ সালে নতুন ভোটার হিসেবে যুক্ত হবে।


এদিকে ভোটার তালিকা আইন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবেই নির্বাচন কমিশনের সংগ্রহে থাকা তথ্যের ভিত্তিতে আগামী জানুয়ারির ২ তারিখ থেকে মার্চের ২ তারিখের মধ্যে ভোটার তালিকার খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার জন্য আমাদের কাছে ১৭ লাখ নাগরিকের তথ্য সংগ্রহে রয়েছে। এসব নাগরিক পহেলা জানুয়ারি ২০২৫ এ ভোটার তালিকায় যুক্ত হবে। এই ১৭ লাখ নাগরিকের মধ্যে ১৩ লাখের তথ্য নির্বাচন কমিশন ২২ সালে সংগ্রহ করেছিল। বাকি নাগরিকরা নিজেরা নিবন্ধিত হয়েছেন। তবে পরিসংখ্যান বলে ৪৫ লাখের মতো নাগরিকের নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার কথা। সেই হিসেবে ২৭-২৮ লাখ নাগরিক নিবন্ধিত হননি কিন্তু তারা ভোটার হওয়ার যোগ্য।


এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বছরের হালনাগাদ দুই জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে সম্পন্ন হবে। এরপর আমরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবো। বাদ পড়া এসব নাগরিক সহ ২০২৬ সালে ভোটার হওয়ার উপযুক্ত হবেন এমন নাগরিকের তথ্য সংগ্রহ করা হবে। একই সাথে যে সকল ভোটার মৃত্যুবরণ করেছে তাদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করার জন্য তথ্য নেওয়া হবে। তিনি আরো বলেন, দ্বৈত ভোটার বা অন্য কোন জটিলতা আছে কিনা সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হবে। বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে তারা ২০২৬ সালে নতুন ভোটার হিসেবে যুক্ত হবেন। এর মাধ্যমে আমরা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে শতভাগ সঠিকতা নিশ্চিত করতে পারব। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে ছয় মাসের মতো সময় লাগবে। এদিন দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দীন ইসির সঙ্গে প্রথম সভায় বসেন। বৈঠকে চার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২.২৮ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২.২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ