ঢাকা
খ্রিস্টাব্দ

ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার-৩

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ফেনী প্রতিনিধি, ফেনী ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3853365 জন

  • নিউজটি দেখেছেনঃ 3853365 জন
ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার-৩
প্রতিনিধি প্রেরিত ছবি, দৈনিক লাল সবুজ বাংলাদেশ।।

ফেনীতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক রাত দেড়টার দিকে সদর উপজেলার কাজিরবাগ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। 


সেনাবাহিনী সূত্র জানায়, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর সশস্ত্র হামলায় অভিযুক্ত সন্ত্রাসী জিয়া উদ্দীন ডালিম ও তার সহযোগী জীবন কৃষ্ণা দেকে (৪০) ফেনী সদরের ৫নং ইউনিয়ন কাজিরবাগে মাদকদ্রব্যসহ পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যমতে, শহরের শহীদ আব্দুস সালাম স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াসিন হাসানের (২৫) কাছ থেকে ১টি শটগান ব্যারেল ও শটগানের সরঞ্জামাদি, ৩৭ রাউন্ড শটগান অ্যামোনিশন, ১টি এয়ারগান এবং ১টি হাতকড়া উদ্ধার করা হয়। 


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে গ্রেপ্তার ব্যক্তি, উদ্ধার অস্ত্র ও অ্যামোনিশনসমূহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।


ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রহুল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ফেনী প্রতিনিধি, ফেনী ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ