"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা"—এই প্রত্যয়কে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাঁকজমকপূর্ণ ফুটবল উৎসব, ক্রীড়া সংবর্ধনা ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
রবিবার (৩ মে) সকাল ১১টায় মিরসরাই উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এই উৎসবের পর্দা উন্মোচিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাদলের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:আবদুল আউয়াল চৌধুরী, আহ্বায়ক, মিরসরাই উপজেলা বিএনপি।
গাজী নিজাম উদ্দিন, সাবেক সদস্য সচিব, উপজেলা বিএনপি।
মোঃ আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।
মোঃ মুছা, সাবেক চেয়ারম্যান, ১৩নং মায়ানী ইউনিয়ন পরিষদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য হারুনুর রশিদ, যুবদল নেতা সাইফুল ইসলাম এবং বিশিষ্ট ক্রীড়াবিদ আবুনছরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, "যুব সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে খেলার মাঠের কোনো বিকল্প নেই। 'ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল' এই স্লোগানকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।" বক্তারা আরও জোর দিয়ে বলেন যে, জাতীয় ফুটবলে মীরসরাইয়ের অবদান নিশ্চিত করতে হলে তৃণমূল পর্যায়ে এ ধরনের ক্রীড়া উদ্যোগ নিয়মিত আয়োজন করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠান শেষে আসন্ন ফুটবল উৎসবের ট্রফি উন্মোচন করা হয় এবং স্থানীয় ক্রীড়াবিদদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।