ফেনী জেলায় তৃণমূল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার পদক পেয়েছেন দৈনিক আজকালের খবর ও যায়যায়দিন মাল্টিমিডিয়ার ফেনী প্রতিনিধি এবং পাক্ষিক মসিমেলার নির্বাহী সম্পাদক সাংবাদিক হাসান মাহমুদ।
বুধবার (১০ ডিসেম্বর) বিকালে বিশ্ব মানবাধিকার দিবসে, ফেনী শহরের একটি রেস্টুরেন্টে মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে করণীয় বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারি।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আবুল কাশেম। সেমিনারে সভাপতিত্ব করেন কাজী মিজানুর রহমান মিস্টার।
এসময় ফেনী জেলার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিরা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে সাংবাদিক হাসান মাহমুদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।