বোয়ালখালীতে সাবেক প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় পৌর সদরের পূর্ব গোমদণ্ডীতে উপজেলা, পৌরসভা ও অঙ্গ সংগঠনের উদ্যােগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান।
তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের কল্যাণে কাজ করে গেছেন। শত প্রতিকূলতার মধ্যেও তিনি জনগণকে ছেড়ে যাননি। আজ তাঁকে আমাদের মাঝে খুবই প্রয়োজন। মহান আল্লাহ এই সংগ্রামী দেশনেত্রীকে দেশের আপামর মানুষের কল্যাণে সুস্থ করে দিন।
এই সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ এম কামাল উদ্দীন, বিএনপি নেতা সৈয়দ মোজাম্মেল হক, মোহাম্মদ ইউনুস, মফিজুর রহমান, জাহাঙ্গীর আলম খোকন, হাজী মুছা, আবুল মুনসুর, জাহাঙ্গীর মাষ্টার, জানে আলম, যুবদল নেতা জহিরুল ইসলাম রাসেল, মোহাম্মদ জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলনেতা মোরশেদ আলম, আমির হাসান জুয়েল, প্রমূখ।