News Link: http://dailylalsobujbd.com/news/2qD
চট্টগ্রাম মহানগরীতে ১০ বছর বয়সী ছেলে শিশুকে যৌন নির্যাতন চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর বন্দর থানার কলসীদিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই ব্যক্তির নাম রিপন শেখ (৩৫)। তার ওই এলাকায় একটি মোবাইলের দোকান আছে বলে পুলিশ জানিয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান জানান, ওই শিশুর বাবা একটি বেসরকারি সমবায় প্রতিষ্ঠানে কাজ করেন। মঙ্গলবার তার বাবা যেতে না পারায় শিশুটিকে রিপনের দোকানে টাকা আনতে পাঠান। রিপন ওই শিশুকে প্রলোভন দেখিয়ে তার দোকানের ভেতরে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন। বিষয়টি আশপাশের লোকজন জানতে পেরে হাতেনাতে রিপনকে আটকে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে রিপনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই শিশুর বাবা রিপন শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। রিপনকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।