ঢাকা
খ্রিস্টাব্দ

৭০টি ধর্মীয় প্রতিষ্ঠানকে সরকারি বরাদ্দের চেক দিলেন নাছিম

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4030435 জন

  • নিউজটি দেখেছেনঃ 4030435 জন
৭০টি ধর্মীয় প্রতিষ্ঠানকে সরকারি বরাদ্দের চেক দিলেন নাছিম
ছবি : সংগৃহীত

ঢাকা : ৭০ ধর্মীয় প্রতিষ্ঠানে চলতি অর্থবছরে সরকারের বরাদ্দের অর্থের চেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম।


মঙ্গলবার(৬ জুন) ২০২৩-২৪ অর্থবছরে ঢাকা ৮ আসনে  টিআর এর জন্য বরাদ্দ করা একাত্তর লক্ষ তেত্রিশ হাজার তিনশত তেত্রিশ টাকা এ আসনের ৬১ টি মসজিদ ও মাদ্রাসা, ৭টি মন্দির, একটি চার্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত গুরুদুয়ারা নানক শাহীসহ ৭০ ধর্মীয় প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে তিনি হস্তান্তর করেন। রাজধানীর কাকরাইলে নিজ অফিসে চেক হস্তান্তর করেন তিনি।


ঢাকা- ৮ আসনের আওতাধীন মতিঝিল, রমনা, পল্টন, শাহাবগ ও শাহাজাহানপুরের ৭০টি ধর্মীয় উপাসনালয়ের মধ্যে কমলাপুর জামে মসজিদ, ফকিরাপুল জামে মসজিদ, আরামবাগ জামে মসজিদ, টিএন্ডটি কলোনি জামে মসাজিদ, মতিঝিল কলোনি মসজিদ, খিলগাও বাজার জামে মসজিদ,পুরানো পল্টন জামে মসজিদ, দুদক জামে মসজিদ,ঢাকা মেডিকেল কেন্দ্রীয় জামে মসজিদ,পীর ইয়ামিনি জামে মসজিদ,ফকিরাপুলের তায়ালিমুল কুরআন মাদ্রাসা, খিলগাওয়ের ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা, শান্তিনগর বাজার মাদ্রাসাসহ ৬১ টি মসজিদ ও মাদ্রাসা, টিটি পড়ার শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির, রমনা কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দিরসহ ৭টি মন্দির, সেন্ট মেরিজ ক্যাথেড্রাল চার্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত গুরুদুয়ারা নানক শাহী রয়েছে।


এ সময় বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় এদেশের জনগণের কথা চিন্তা করে। তারা জনগণের উন্নয়নে কর্মসূচি হাতে নিয়েছে। দেশরত্ন শেখ হাসিনা চায় যাতে এদেশের জনগণ ভালো থাকে। তাই তিনি দেশের মানুষের জন্য ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নানা বরাদ্দ দিয়ে থাকেন। তারই একটি অংশ যা আমি আমার আসনের জন্য বরাদ্দ পেয়েছি তা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রদান করেছি। আগামী দিনেও যাতে এ আসনের প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে তার জন্য আমি কাজ করে যাব। ঢাকা-৮ আসনের জনগণ আমাকে ভরসা করে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আমার জায়গা থেকে তাদের যে স্বপ্নগুলো রয়েছে তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এ আসনের জনসাধারণের যে সমস্যাগুলো রয়েছে আস্তে আস্তে সবগুলোরই নিরসন হবে ইনশাল্লাহ। জনগণ আমাদের সাথে আছে। কেউ আমাদের এই অগ্রগতিকে থামিয়ে দিতে পারবে না।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ