ঢাকা
খ্রিস্টাব্দ

ওলামা লীগে যেন ধর্মের নামে ‘ধর্ম ব্যবসা’ না চলে: কাদের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3981548 জন

  • নিউজটি দেখেছেনঃ 3981548 জন
ওলামা লীগে যেন ধর্মের নামে ‘ধর্ম ব্যবসা’ না চলে: কাদের
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুঁশিয়ার দিয়ে বলেছেন, ওলামা লীগে যেন ধর্মের নামে ‘ধর্ম ব্যবসা’ না চলে। আর এজন্য কোনো টাউট-বাটপার যেন সংগঠনে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।


সোমবার (২০ মে) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের।


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ওলামা লীগের ইতিহাস আওয়ামী লীগের জন্য খুব সুখকর নয়। অতীতে যা দেখেছি, কারও সঙ্গে কারও মিল নেই। নেতায় নেতায় বিভেদ। দলের আদর্শ পরিপন্থী সাম্প্রদায়িক বক্তব্য দিতে দেখেছি অনেককে।


আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের কেউ এটা উচ্চারণ করবে সেটা আমি আশা করি না। নেতায় নেতায় বিভেদ আর চাই না। সত্যিকারের ওলামা দিয়ে দল গঠন করতে হবে। কোনো টাউট-বাটপার যেন অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।


আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলতে হবে জানিয়ে এ সময় তিনি বলেন, ওলামা লীগে চাঁদাবাজদের স্থান নেই। ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না।


আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে চলতে হবে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ রাজনীতিকে অনুসরণ করতে হবে। ফ্রি স্টাইলে যা খুশি বলবেন, এ রকম লোকের দরকার নেই আমাদের।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ