ঢাকা
খ্রিস্টাব্দ

আমাদের সামনে দেশ পুনর্নির্মাণের চ্যালেঞ্জ: ওয়াহিদউদ্দিন মাহমুদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3968930 জন

  • নিউজটি দেখেছেনঃ 3968930 জন
আমাদের সামনে দেশ পুনর্নির্মাণের চ্যালেঞ্জ: ওয়াহিদউদ্দিন মাহমুদ
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এবারের ছাত্র আন্দোলন অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে এবং সে জন্যই আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। আজ শনিবার সন্ধ্যায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশকে সর্বতোভাবে নতুন করে গড়ে তোলার একটি বড় দায়িত্ব আমাদের ওপর এসেছে। আপনারা দোয়া করবেন। আজকে আমরা এখানে এসেছি আমরা আমাদের মুক্তিযুদ্ধে বীর শহীদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে।



তিনি ছাড়াও এদিন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারে আরও তিন উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ড. মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।


এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন