ঢাকা
খ্রিস্টাব্দ

শাফিনের মৃত্যুর দিনে এলো জুয়েলের লাইফ সাপোর্টে থাকার খবর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4043917 জন

  • নিউজটি দেখেছেনঃ 4043917 জন
শাফিনের মৃত্যুর দিনে এলো জুয়েলের লাইফ সাপোর্টে থাকার খবর
ছবি : সংগৃহীত

আজ সকালেই এসেছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুর খবর। মাত্র ৬৩ বছর বয়সে থেমে যায় তার কণ্ঠস্বর। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে তিনি মারা যান।


তার মৃত্যুর দিনেই জানা গেল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল।


বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। জুয়েলের স্ত্রী সঙ্গীতা গণমাধ্যমকে জানান, পরশু (২৩ জুলাই) রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় জুয়েলের। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁরা। এরপর চিকিৎসকরা জুয়েলকে আইসিইউতে নেন। বর্তমানে তিনি ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন।


সঙ্গীতা বলেন, ‘আপনারা সবাই দোয়া করবেন ও (জুয়েল) যেন লাইফ সাপোর্ট থেকে বেরিয়ে আসতে পারে। তার শারীরিক সুস্থতা জন্য দোয়া করবেন। ওর প্লাটিলেট কমে গেছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। দোয়া করবেন যেন সুস্থ হয়ে বাসায় ফিরে আসতে পারে।’


ব্যান্ড সংগীত যখন তুমুল আলোচনায় ঠিক তখনি হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। ব্যাংকার বাবার চাকরির কারণে ছোটবেলায় তাকে থাকতে হয়েছিল দেশের বিভিন্ন জায়গায়। মা-বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। প্রথম শ্রেণিতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছে গান শিখেছিলেন আর মঞ্চে প্রথম গান করেছিলেন তখন তিনি পড়েন চতুর্থ শ্রেণিতে।


১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সঙ্গে তার যোগাযোগ ঘটতে শুরু করে। জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। ১০টির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি। এটি প্রকাশের পর তার নামই হয়ে যায় ‘এক বিকেলের জুয়েল’।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ