ঢাকা
খ্রিস্টাব্দ

বগুড়ায় ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4017977 জন

  • নিউজটি দেখেছেনঃ 4017977 জন
বগুড়ায় ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত
ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুরে চালবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


 বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৫), ছেলে সায়মুন হোসেন (৪) ও সিএনজি অটোরিকশাচালক তাড়াশ উপজেলার সেলুন গ্রামের নাসিম (৩০)।  আহতরা হলেন, শেরপুর উপজেলার ছোনকা গ্রামের গোলাম হোসেন (৫০) ও রায়গঞ্জ সদর উপজেলার কাওছার আলী (২৩)।


শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাসেম জানান, ঢাকাগামী একটি চালবোঝাই ট্রাক মহাসড়কের সেরুয়া বটতলায় পৌঁছালে বিপরীতমুখী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হন। মরদেহগুলো উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ