ঢাকা
খ্রিস্টাব্দ

প্রতিষ্ঠার ৭৫তম বছর বর্ণাঢ্যভাবে উদযাপন করবে আওয়ামী লীগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4008522 জন

  • নিউজটি দেখেছেনঃ 4008522 জন
প্রতিষ্ঠার ৭৫তম বছর বর্ণাঢ্যভাবে উদযাপন করবে আওয়ামী লীগ
ছবি : সংগৃহীত

প্রতিষ্ঠার ৭৫তম বছর পূর্তি বর্ণাঢ্যভাবে উদযাপন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ মঙ্গলবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে গণভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের  এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে প্রধানমন্ত্রীর বাসবভন গণবভনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।


ওবায়দুল কাদের বলেন, এ বছর ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি জাঁকজমকভাবে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বৈঠকে ১৭ইমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস,শেখ কামালের জন্ম দিবস, ১৫ই আগস্টসহ বিভিন্ন দিবস পালন নিয়ে আলোচনা হয়েছে।


সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচন নিয়ে নির্বাহী কমিটির বৈঠকে কোনো আলোচনা হয়নি। তবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সাংগঠনিক নির্দেশনা অমান্য করলে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ