ঢাকা
খ্রিস্টাব্দ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বুধবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | সংবাদদাতা
ঢাকা
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ২.৩১ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ২.৩১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 42041 জন

  • নিউজটি দেখেছেনঃ 42041 জন
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বুধবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এবার লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর তিন দফা দাবি বাস্তবায়নে এবার ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচির ঘোষণা দিয়েছেন । একইসঙ্গে উপজেলা ও থানা শিক্ষা অফিস কার্যালয়ের সামনে অবস্থান নেবেন শিক্ষকরা। বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হবে।


মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন।


শিক্ষক নেতারা জানান, অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩দফা দাবি বাস্তবায়নে ২২দিন অতিবাহিত হলেও অদ্যবধি দৃশ্যমান কোনও অগ্রগতি না হওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে আগামীকাল বুধবার থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "কমপ্লিট শাটডাউন" বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ৩ দফা দাবি হলো:

1️⃣ সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ

2️⃣ ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান

3️⃣ সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | সংবাদদাতা
ঢাকা
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ২.৩১ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ২.৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ